প্রকাশ: ৩০ জুলাই ২০২৬ ১৯:২৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সৌজন্য সাক্ষাতে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিপ হুইপ নাহিদ ইসলাম, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান উপস্থিত ছিলেন।
এসময় এদিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান, সাধারণ সম্পাদক নাঈম সরকার, সাংগঠনিক সম্পাদক আদনান মোহন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম সরকার বলেন, "এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ছাত্রশক্তি নেতাকর্মীদের সাথে শাবিপ্রবি ছাত্রদলের সৌজন্য সাক্ষাতের উদ্দেশ্য ছিল শান্তি, সৌহার্দ্য ও গঠনমূলক রাজনীতির বার্তা পৌঁছে দেওয়া। দুঃখজনকভাবে, এনসিপির কতিপয় নেতাকর্মীর বক্তব্য ও আচরণ রাজনৈতিক সংস্কৃতিকে কলুষিত করছে এবং বিভেদের পরিবেশ সৃষ্টি করছে। এনসিপি ও ছাত্রশক্তির প্রতি আহ্বান থাকবে- দায়িত্বশীল ও গঠনমূলক রাজনীতির ধারায় ফিরে এসে ক্যাম্পাস এবং বাংলাদেশে সম্প্রীতির পরিবেশ বজায় রাখুন"
শিক্ষা থেকে আরো পড়ুন