প্রযুক্তিগত দক্ষতা বিকাশের লক্ষ্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের সাস্ট এসপিই স্টুডেন্ট চ্যাপ্টারের ১৩তম নির্বাহী কমিটির উদ্যোগে দিনব্যাপী পেট্রোক্স-২০২৬ কেস কম্পিটিশন অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার ( ৩১ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষভবন ' ই ' এর নিচতলায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞান, বিশ্লেষণধর্মী চিন্তাভাবনা, গবেষণামূলক দৃষ্টিভঙ্গি, সৃজনশীল সমস্যা সমাধান, পোস্টার ডিজাইন এবং পেশাদার উপস্থাপনা দক্ষতা বিকাশের লক্ষ্যেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা।
প্রতিযোগিতায় পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতক পর্যায়ের মোট ১৮টি দল এবং ৫৩ জন শিক্ষার্থী দলগতভাবে অংশগ্রহণ করেন।প্রতিযোগিতার মূল কেস ছিল, 'নির্ধারিত বাজেটের মধ্যে সর্বোচ্চ উৎপাদন নিশ্চিত করতে একটি সর্বোত্তম জ্বালানি কাঠামো নকশা ও তার যৌক্তিক বিশ্লেষণ উপস্থাপন করতে হবে।'
প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগ -এর ফ্যাকাল্টি সদস্যবৃন্দ এবং সাস্ট এসপিই স্টুডেন্ট চ্যাপ্টার -এর ১৩তম নির্বাহী কমিটি -এর সভাপতি, সহ-সভাপতি এবং সিনিয়র কার্যনির্বাহী সদস্য বিচার কার্যক্রমে অংশ নেন।
পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জাকির জাকারিয়া বলেন, “এটি ছিল সাস্ট এসপিই স্টুডেন্ট চ্যাপ্টার -এর একটি সাহসী উদ্যোগ । এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য চ্যাম্পিয়ন বা রানার-আপ নির্বাচন করা নয়; বরং শিক্ষার্থীদের মধ্যে চিন্তাশক্তি, সমস্যা বিশ্লেষণের সক্ষমতা এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করা। এমন উদ্যোগ শিক্ষার্থীদের ভবিষ্যৎ পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
একই বিভাগের অধ্যাপক মোহাম্মদ ওমর ফারুক বলেন, “ভবিষ্যতেও বিভাগে এ ধরনের শিক্ষামূলক ও দক্ষতাভিত্তিক আয়োজন অব্যাহত থাকবে, যাতে শিক্ষার্থীরা নিজেদের সম্ভাবনা ও সক্ষমতা আরও কার্যকরভাবে তুলে ধরতে পারে।"
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়
আইটি ল্যাব সলিউশন্স লি.