সিলেট

মৌলভীবাজারে বসতঘর থেকে বিরল প্রজাতির ক্যান্টর কুকরি সাপ উদ্ধার

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬ ১৫:০৯

মৌলভীবাজারে বসতঘর থেকে বিরল প্রজাতির ক্যান্টর কুকরি সাপ উদ্ধার

মৌলভীবাজারের একটি বসতঘর থেকে বিরল প্রজাতির ক্যান্টর কুকরি সাপ উদ্ধার করা হয়েছে। তবে এই নির্বিষ সাপ খুব একটা দেখা যায় না।

 

 

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ৮টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার শাজিবাজার এলাকার নজরুল ইসলাম নামের এক ব্যক্তির বসতঘরে সাপটি দেখতে পান পরিবারের সদস্যরা।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, খবর পেয়ে সাপটি উদ্ধার করা হয়। পরে এটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, ক্যান্টর কুকরি সাপের আবাসস্থল ভারতের আসাম ও উত্তর-পূর্বাঞ্চল, নেপাল, মিয়ানমার, থাইল্যান্ড এবং পূর্ব এশিয়ার বিভিন্ন বনাঞ্চল ও জনবসতির আশপাশ। সাধারণত এ সাপের দৈর্ঘ্য ৭৫ সেন্টিমিটার বা তার কিছু বেশি হয়। এর শরীর সরু ও হালকা পাতলা এবং লেজের শেষ অংশ সূঁচালো।
 
সাপটির পিঠের দিকের রং হালকা বাদামি বা ধূসর। শরীরের দুই পাশে হলুদ-বাদামি রঙের রেখা দেখা যায়। এটি মূলত পোকামাকড় ও সরীসৃপের ডিম খেয়ে বেঁচে থাকে।
 
স্বভাবগতভাবে ক্যান্টর কুকরি খুবই শান্ত। ভয় পেলে এটি শরীর কুকড়ে ফেলে। এ সাপের মুখের ভেতরে থাকা বাঁকা ও ধারালো দাঁত গোর্খাদের ব্যবহৃত কুকরি তলোয়ারের মতো হওয়ায় এর নামকরণ করা হয়েছে কুকরি সাপ।

সিলেট থেকে আরো পড়ুন