ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার টিএনটি অফিস সংলগ্ন রাস্তায় পানির লাইন বসানোর জন্য মাটি খননকাজ চলাকালে চার ফুট নিচে তিনটি অবিস্ফোরিত মর্টার শেল পাওয়া গেছে।
বুধবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেখানে অবস্থান নেয়। তবে কীভাবে মর্টার শেলগএলো ওইস্থানে এলো, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
মর্টার শেলগুলোর দৈর্ঘ্য ১৪ ইঞ্চি, পুরুত্ব ১০ ইঞ্চি, ব্যাসার্ধ ২ দশমিক ৫ ইঞ্চি। ওজন ৩ দশমিক ৫ কেজি।
বিষয়টি নিশ্চিত করে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, মর্টার শেলগুলো পুলিশ হেফাজতে হয়েছে। বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়েছে।
দ্রুত তারা এসে নিরাপদ স্থানে এগুলো বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করবে।
বাংলাদেশ থেকে আরো পড়ুন