সুনামগঞ্জের জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই মাদকসেবীকে ১৫ দিন করে কারাদণ্ডসহ ৫ দোকানিকে মোট ১৮ হাজার ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (২২জুলাই) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দীনের নেতৃত্বে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে ও জগন্নাথপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে রানীনগর গ্রামের মনাই মাহিস্য দাস (৬০) ও ইসলামপুর গ্রামের জালাল উদ্দিনকে (৪৫) মাদক সেবনের অপরাধে ১৫ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। অন্যদিকে, ফুটপাত দখলসহ বিভিন্ন অপরাধে ৫টি দোকানে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেন জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দীন বলেন, দণ্ডপ্রাপ্তদের থানা পুলিশে দেওয়া হয়েছে। এছাড়াও আরেক মাদকসেবীর বাড়িতে মদের বোতল পাওয়া গেছে; তবে ওই মাদকসেবীকে পাওয়া যায়নি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, দণ্ডপ্রাপ্তদের বৃহস্পতিবার সুনামগঞ্জ কারাগারে পাঠানো হবে এবং পলাতক একজনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
সিলেট থেকে আরো পড়ুন