সিলেট

সিলেটে বসতঘর থেকে যুবতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬ ২০:৩৬

সিলেটে বসতঘর থেকে যুবতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিকী ছবি

সিলেট মহানগরীর কোতোয়ালী থানার বাগবাড়ি নরসিংটিলা এলাকা থেকে রোকেয়া বেগম (৩৮) নামে এক যুবতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে বাগবাড়ি নরসিংটিলা এলাকার ১৬৪ নম্বর বাসার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রোকেয়া বেগম সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার চেচান গ্রামের আমির আলীর মেয়ে। তিনি বর্তমানে সিলেট মহানগরীর কোতোয়ালী থানাধীন বাগবাড়ি নরসিংটিলা এলাকার ১৬৪ নম্বর বাসায় ভাড়া থাকতেন।

পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বসতঘর থেকে ঝুলন্ত অবস্থায় রোকেয়া বেগমের মরদেহ উদ্ধার করা হয়। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) আবু বক্কর এ তথ্য নিশ্চিত করে জানান, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

সিলেট থেকে আরো পড়ুন