সিলেট

সুনামগঞ্জে ইয়াবাসহ যুবক আটক

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ২২ জুলাই ২০২৬ ১৭:৪৮

সুনামগঞ্জে ইয়াবাসহ যুবক আটক

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবাসহ মো. জুয়েল মিয়া (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাতে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের গোলগাঁও এলাকায় ইয়াবা বিক্রির সময় তাকে আটক করা হয়। 

আটককৃত জুয়েল মিয়া ওই ইউনিয়নের শ্রীপুর গ্রামের মো. সাহেদ বাদশার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মধ্যনগর থানার (ওসি) এ কে এম শাহাবুদ্দিন শাহিনের নির্দেশনায় এসআই নাজমুল ইসলাম, এসআই আমির উদ্দিন ও এসআই মো. আব্দুর রউফ সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় ইয়াবা বিক্রির সময় জুয়েল মিয়াকে আটক করা হয়।

এ তথ্য নিশ্চিত করেন মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শাহাবুদ্দিন শাহিন বলেন, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা করা হয়েছে। পরে তাকে যথাযথ পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে।

সিলেট থেকে আরো পড়ুন