সিলেট

সুনামগঞ্জে র‌্যাবের যৌথ অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ২২ জুলাই ২০২৬ ১১:৪৮

সুনামগঞ্জে র‌্যাবের যৌথ অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

র‌্যাব-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ বাজারে নকল পণ্য বিক্রয় ও বিভিন্ন অনিয়মের দায়ে দুইটি প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

র‌্যাব-৯ জানায়, মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত র‌্যাব-৯ এর সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্প এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সুনামগঞ্জের একটি যৌথ আভিযানিক দল রানীগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে নকল পণ্য বিক্রয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫, ৪৬ ও ৫১ ধারায় দুইটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়।

এ সময় মেসার্স মাহদী ট্রেডার্স-এর মালিককে ৫০ হাজার টাকা এবং মেসার্স কলি স্টোর-এর মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এতে সর্বমোট ৭০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ভোক্তাদের অধিকার সংরক্ষণ, নকল ও ভেজাল পণ্যের বিস্তার রোধ এবং বাজারে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সিলেট থেকে আরো পড়ুন