সিলেট

মৌলভীবাজারে র‌্যাবের যৌথ অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নতুন সিলেট প্রতিবেদক :

নতুন সিলেট প্রতিবেদক :

প্রকাশ: ২২ জুলাই ২০২৬ ১১:২৭

মৌলভীবাজারে র‌্যাবের যৌথ অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

র‌্যাব-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর বাজারে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং নকল পণ্য বিক্রির অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

র‌্যাব-৯ জানায়, মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১টা ৫০ মিনিট থেকে দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত র‌্যাব-৯ এর সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্প এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজারের একটি যৌথ আভিযানিক দল শ্রীমঙ্গল পৌর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না রাখা, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং নকল পণ্য রাখার দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮, ৪৫ ও ৫১ ধারায় তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো—১। জসিম এন্টারপ্রাইজ-এর মালিক জসিমকে ৫ হাজার টাকা, ২। সানজার ফার্মা-এর মালিক কাজী আব্দুল হান্নানকে ৩ হাজার টাকা এবং , ৩।মেসার্স বিজয় স্টোর-এর মালিক বিজয় করকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সর্বমোট ২৩ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ভেজাল ও নকল পণ্য বিক্রি প্রতিরোধ, ভোক্তাদের অধিকার সংরক্ষণ এবং বাজার ব্যবস্থায় শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সিলেট থেকে আরো পড়ুন