সিলেট

সুনামগঞ্জে ২ মাদক কারবারি আটক

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ২১ জুলাই ২০২৬ ১৯:২৪

সুনামগঞ্জে ২ মাদক কারবারি আটক

সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশের অভিযানে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর  থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের হবিবপুর (আশিঘর) এলাকার জননী স্টোরের সামনের পাকা রাস্তার ওপর থেকে তাদের আটক করে।

আটককৃতরা হলেন— হবিবপুর (আশিঘর) গ্রামের আফু মিয়ার ছেলে মো. শিপু মিয়া (৪০) এবং জালালপুর গ্রামের মো. আব্দুল হামিদের ছেলে মো. হাবিবুর রহমান (৩৫)।

মঙ্গলবার (২১ জুলাই) জগন্নাথপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আটককৃতদের পুলিশ পাহাড়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

জগন্নাথপুর থানা পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে, মামলা রুজু করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে জগন্নাথপুর থানা পুলিশ জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে। মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে এবং কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

সিলেট থেকে আরো পড়ুন