ছবি সংগৃহিত
সিলেটের বিয়ানীবাজারে নানা বাড়িতে বাবার হাতে খু'ন হলেন নবম শ্রেনীতে পড়ুয়া এক তরুনী। প্রেমিকের সঙ্গ ছাড়াতে না পারায় ক্ষিপ্ত হয়ে নিজ শ্বশুড়ালয়ে পুকুরঘাটেই মেয়েকে কুপিয়ে খুন করেন সিএনজি অটোরিকশা চালক আবু বকর। হত্যার পর নিজের সিএনজি অটোরিকশা নিয়ে শ্বশুড়ালয় থেকে পালিয়ে যান তিনি।
শুক্রবার (১০ জুলাই) জুম্মার নামাজের সময় উপজেলার তিলপাড়া ইউনিয়নের ইনাম গ্রামে নিহতের নানাবাড়ির পুকুর ঘাটে এ ঘটনা ঘটে।
নিহত রায়কা আক্তার রিয়া (১৬) সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রায়গড় গ্রামের সিএনজি অটোরিকশা চালক আবু বক্করের মেয়ে। রিয়া ৯ম শ্রেনীর ছাত্রী ছিল।
স্থানীয়রা জানান, ঘটনাস্থল পুকুর ঘাটের সিঁড়িতে রিয়ার নিথর দেহ ও থালা-বাসন ছড়িয়ে ছিল। পুকুরের ঘাটলাজুড়ে রক্তের ছুপ। দায়ের কোপে রিয়ার ডান হাতে কবজি দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তার ঘাড়সহ শরীরের বেশ কিছু জায়গা কোপের চিহ্ন রয়েছে।
নিহতের স্বজনদের বরাত দিয়ে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল করিম বলেন, প্রেমিকের সঙ্গ ছাড়াতে না পারায় ক্ষিপ্ত হয়ে মেয়েকে কুপিয়ে হত্যা করে আবু বকর নামের লোকটি। তিনি পেশায় সিএনজি অটোরিকশা চালক। হত্যাকাণ্ড ঘটনাটি ঘটে মেয়ের নানাবাড়িতে পুকুরঘাটে।
হত্যাকাণ্ডের নেপথ্য ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, মেয়েটির সাথে গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর এলাকার শাহিন নামে এক যুবকের সাথে প্রেমের (রিলেশন) সম্পর্ক ছিল। এক বছর পূর্বে ওই ছেলের সাথে পালিয়ে যায়। একমাস পর পরিবার তাকে ফিরিয়ে নিয়ে আসে। ছেলেটি বখাটে, তাছাড়া অপ্রাপ্ত বয়স্ক, তাই বিয়ে দেওয়াও সম্ভব হয়নি। মেয়েকে নিয়ন্ত্রণে রাখতে ৩/৪ মাস যাবত ইনাম গ্রামে তার নানার বাড়িতে রাখা হয়। কিন্তু সেখানেও থাকাবস্থায় এলাকার একটি ছেলের মাধ্যমে আবারো পুরোনো প্রেমিকের সাথে যোগাযোগ রক্ষা করে। গত পরশু প্রেমিকের সাথে যোগাযোগ করে আবার পালানো চেষ্টা করে রিয়া। খবর পেয়ে তার পরিবারের লোকজন তাকে আটকায়। ঘটনাটি জানতে পেরে তার বাবা আবু বকর ক্ষিপ্ত হয়ে মেয়েকে বৃহস্পতিবার বাড়িতে নিয়ে যান। তবে রাত্রে কোনো ঝামেলা হয়নি। মেয়ের প্রতি বাবার ক্ষুব্ধ (এগ্রেসিভ) মনোভাব বুঝতে পেরে আজ (শুক্রবার) সকালে মেয়েকে তার নানী ও মামা পূণরায় তাদের বাড়িতে নিয়ে যান। তখন মেয়ের বাবা বাড়িতে ছিলেন না।
আজ শুক্রবার জুম্মার নামাজের সময় শ্বশুড় বাড়িতে যান আবু বকর। তখন ফাঁকা বাড়িতে মেয়ে পুকুরের ঘাটলায় বাসন নিয়ে গেলে ঘর থেকে দা নিয়ে সেখানেই আদরের মেয়ে রিয়াকে নিজেই কুপিয়ে হত্যা করে সিএনজি অটোরিকশা নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন আবু বকর। তিনি গোলাপগঞ্জ উপজেলার উত্তর রায়গড় এলাকার বিলাল আহমদের ছেলে এবং পেশায় সিএনজি অটোরিকশা চালক।
শুক্রবার সন্ধ্যায় ওসি আরও বলেন, নিহতের মরদেহ সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর থানায় রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। হত্যাকাণ্ডে অভিযুক্ত তরুনীর বাবাকে আটক করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। তবে এই ঘটনায় এখনো অভিযোগ দায়ের করা হয়নি।
সিলেট থেকে আরো পড়ুন