সিলেট

সিলেটে হামের উপসর্গ আরও ১ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৬৩

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬ ১৫:৩০

সিলেটে হামের উপসর্গ আরও ১ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৬৩

সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৬ জুলাই) সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম এ তথ্য নিশ্চিত করেছেন।

মারা যাওয়া শিশুটির বয়স সাত মাস। সে সুনামগঞ্জের ছাতক উপজেলার বাসিন্দা।

স্বাস্থ্য বিভাগের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকাল পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৬৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৯ জন হামের সন্দেহভাজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত পরীক্ষাগারে ৪২২ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।

এছাড়া এ বছর সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ৮৮ জনের মৃত্যু হয়েছে। ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে মারা গেছেন আরও চারজন।

সিলেট থেকে আরো পড়ুন