খেলাধুলা

২০৩১ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র

স্পোর্টস ডেস্ক :

স্পোর্টস ডেস্ক :

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬ ১৫:১৮

২০৩১ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

২০৩১ সালের নারী ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র। দেশটির সঙ্গে যৌথভাবে টুর্নামেন্ট আয়োজন করবে মেক্সিকো, কোস্টারিকা ও জ্যামাইকা। সোমবার (২৩ নভেম্বর) ফিফা এ ঘোষণা দিয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) এমনটাই জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম সিবিএস নিউজ।

এবারই প্রথম ৪৮টি দল নিয়ে নারী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে মোট ১০৪টি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। যুক্তরাষ্ট্রের ১৪টি, মেক্সিকোর চারটি এবং কোস্টারিকা ও জ্যামাইকার একটি করে শহরে ম্যাচগুলো অনুষ্ঠিত হতে পারে।

এদিকে, ২০৩৫ সালের নারী বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে ইংল্যান্ডের নেতৃত্বাধীন যুক্তরাজ্য। এতে ইংল্যান্ডের সঙ্গে থাকবে উত্তর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলস। ১৯৬৬ সালের পর প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে ইংল্যান্ড।

খেলাধুলা থেকে আরো পড়ুন