বাংলাদেশ

ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচিতে এলোপাতাড়ি গুলি

নতুন সিলেট ডেস্ক:

নতুন সিলেট ডেস্ক:

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬ ২০:৪৮

ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচিতে এলোপাতাড়ি গুলি

ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচিতে দুর্বৃত্তদের গুলি হামলায় ৫ জন আহত হয়েছেন।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সাড়া ইউনিয়নের মাজদিয়া রঙ্গিলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে৷

আহতরা হলেন- উপজেলার পূর্ব টেংরী এলাকার রিপন খার ছেলে মিজান খা, শেরশাহ রোড এলাকার রওশন আলমের ছেলে রিফাত হোসেন, ঈদগাহ রোড এলাকার পিরু হোসেনের ছেলে রিশাদ হোসেন, শেখপাড়া এলাকার বাবলু হোসেনের ছেলে রবিউল ও মহিদুল ইসলাম।

আহতদের উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন‍্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত নেতাকর্মী ও স্থানীয়রা জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে মিছিলে বের করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় দুর্বৃত্তরা ওই মিছিলে হামলা করে এলোপাথাড়ি গুলি বর্ষণ শুর করে। এতে মিছিলে অংশ নেওয়া কয়েকজন গুলিবিদ্ধসহ ৫ জন আহত হন৷

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এ ব‍্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ থেকে আরো পড়ুন