সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১৪৪টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) রাত ১২টা থেকে সোমবার (২৩ নভেম্বর) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, বিনা পরোয়ানায় গ্রেপ্তার এবং মেট্রোপলিটন অধ্যাদেশে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেফতার করা হয়।
অভিযানকালে পুলিশ ১১৬ পিস ইয়াবা, ৩৫১ পিস ভারতীয় কম্বল, ৩৪ বস্তা ভারতীয় চা-পাতা এবং ৪ হাজার ৭৪০ কেজি ভারতীয় চিংড়ি শুঁটকি উদ্ধার করেছে।
এদিকে, এসএমপির ট্রাফিক বিভাগ পৃথক অভিযানে মোট ১৪৪টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে। এর মধ্যে ৫১টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং ৯৩টি যানবাহন আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।
সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
সিলেট থেকে আরো পড়ুন