সিলেটের দক্ষিণ সুরমায় অভিযান চালিয়ে ৯৫ পিস ইয়াবাসহ সোহেল আহমদ (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ুন রশীদ চত্বর এলাকায় শ্যামলী আর ট্রাভেলসের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় ৯৫ পিস ইয়াবাসহ সোহেল আহমদকে আটক করা হয়।
আটক সোহেল আহমদ সিলেটের শাহপরাণ (রহ.) থানাধীন বাহুবল এলাকার ৪ নম্বর ওয়ার্ডের গুচ্ছগ্রামের বাসিন্দা। তিনি মৃত আব্দুর রাজ্জাক ও রানী বেগমের ছেলে।
দক্ষিণ সুরমা থানা পুলিশের এসআই মো. মফিজুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।
এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সিলেট থেকে আরো পড়ুন