আন্তর্জাতিক

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৯ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

আন্তর্জাতিক ডেস্ক:

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬ ১২:০০

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৯ জন নিহত

ছবি: সংগৃহীত

ভারতের রাজস্থানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। খাতু শ্যাম মন্দির থেকে তীর্থযাত্রা শেষে মহারাষ্ট্রে ফেরার পথে তাদের গাড়িটি একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

রোববার (২২ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এমনটাই জানায়।

পুলিশ জানায়, স্থানীয় সময় রাত ১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। গাড়িটিতে একই পরিবারের ১৬ জন সদস্য ছিলেন, যাদের মধ্যে শিশুও ছিল। নিহতদের মধ্যে ৬২ বছর বয়সী সাজ্জন, তার স্ত্রী ঊষা বাই (৬০), কৈলাস (৩৫), তার স্ত্রী অনিতা (৩৪) এবং ৭৫ বছর বয়সী বাবুলাল রয়েছেন।

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, গাড়ি চালাতে চালাতে চালক ঘুমিয়ে পড়ায় দুর্ঘটনাটি ঘটতে পারে। দুর্ঘটনায় গাড়িটি দুমড়েমুচড়ে যায় এবং যাত্রীরা ভেতরে আটকা পড়েন।

বর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় বিস্তারিত তদন্ত চলছে।

আন্তর্জাতিক থেকে আরো পড়ুন