বাংলাদেশ

এবার থানার ভেতরেই হত্যার হুমকি পেলেন এমপি মাহমুদা মিতু!

নতুন সিলেট ডেস্ক:

নতুন সিলেট ডেস্ক:

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬ ১৫:৪৭

এবার থানার ভেতরেই হত্যার হুমকি পেলেন এমপি মাহমুদা মিতু!

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পাটি (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য (এমপি) ডা. মাহমুদা মিতু এবার থানার ভেতরে থাকাবস্থাতেই হত্যার হুমকি পেয়েছেন এক ফোনকলে।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর ২টার দিকে রাজধানীর তেজগাঁও থানায় এ ঘটনা ঘটে।

থানায় ওই সময় মাহমুদা মিতু প্রাণনাশের হুমকির বিষয়ে অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন। কিন্তু ওই সময়েই একটি বাংলাদেশি ফোন নম্বর থেকে কল দিয়ে হত্যার হুমকি দেওয়া হয় তাকে।

এ সময় তার সঙ্গে ছিলেন এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত।

তিনি বলেন, জাতীয় নাগরিক পাটি (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য ডা. মাহমুদা মিতু এমপিকে বেশ কয়েকদিন ধরেই হত্যার হুমকি দেওয়া হচ্ছে। সবশেষ তিনি অভিযোগ করতে থানায় গিয়েও হত্যার হুমকি পেয়েছেন। একটি বাংলাদেশি ফোন নম্বর থেকে কল দিয়ে তাকে এই হুমকি দেওয়া হয়।

এর আগে, রোববার এনসিপির এক বিবৃতিতে বলা হয়, এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য ও জাতীয় নারীশক্তির আহবায়ক ডা. মাহমুদা মিতু এমপি অব্যাহতভাবে হত্যার হুমকি পাচ্ছেন।

বাংলাদেশ থেকে আরো পড়ুন