আন্তর্জাতিক

ভবনে আগুন লেগে ১১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:

আন্তর্জাতিক ডেস্ক:

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬ ১৪:০৭

ভবনে আগুন লেগে ১১ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের একটি বাণিজ্যিক ও আবাসিক ভবনে আগুন লেগে ১১ জনের মৃত্যু হয়েছে। 

সোমবার (১৬ নভেম্বর) মধ্যরাতে ফুকেটে এ ঘটনা ঘটে। এতে আরও ১৬ জন অগ্নিদগ্ধ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, আগুনের সূত্রপাত হয় একটি রেন্ট-এ কারে। যা পরে পাশের কয়েকটি ভবনে ছড়িয়ে পড়ে।

রাত ৩টা ১৭ মিনিটে আগুন লাগার পর প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা তা নিয়ন্ত্রণে আনেন।

যারা আহত হয়েছেন তাদের মধ্যে ১৫ জন থাই নাগরিক। একজন মিয়ানমারের। পুলিশ বলেছে, আহত বা নিহতদের মধ্যে কোনো বিদেশি পর্যটক নেই।

বৈদ্যুতিক গোলযোগ না অন্য কোনোভাবে সেই রেন্ট-এ কারে আগুন লাগে তা এখনো জানা যায়নি।

যে ভবনটিতে প্রথম আগুন লাগে সেটি টাউন এরিয়াতে অবস্থিত। যা ফুকেটের পশ্চিম উপকূলের কাছে। আর এটি পর্যটক ও স্থানীয়দের কাছে বেশ জনপ্রিয় একটি সমুদ্র সৈকত।

প্রায় চার মাস আগে ব্যাংককে একটি ভবনে আগুন লেগে ২৭ জনের মৃত্যু হয়।  সোমবার প্রাণ গেলো আরও ১১ জনের।
 

আন্তর্জাতিক থেকে আরো পড়ুন