বাংলাদেশ

মিছিলের প্রস্তুতিকালে ২ ভাইসহ ছাত্রলীগের ৩ জন আটক

নতুন সিলেট ডেস্ক:

নতুন সিলেট ডেস্ক:

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬ ১৫:৩৫

মিছিলের প্রস্তুতিকালে ২ ভাইসহ ছাত্রলীগের ৩ জন আটক

ছবি: সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল করার প্রস্তুতিকালে দুই সহোদরসহ তিনজনকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী ও ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে কাশীপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পেট্রোল, টায়ার ও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন- উপজেলার রাখালগাছি এলাকার খাইরুল ইসলাম ও তার ভাই জাহিদুল ইসলাম এবং পাইকপাড়া এলাকার চঞ্চল কুমার।

স্থানীয়রা জানান, রাত ৯টার দিকে কাশীপুর ইটভাটার কাছে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী মিছিল করার চেষ্টা করে। এ সময় তারা স্লোগান দিলেই এলাকাবাসী ও ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেয়। এ সময় ছাত্রলীগের কয়েকজন মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেলেও তিনজনকে আটক করে এলাকাবাসী ও ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করে। ঘটনাস্থল থেকে টায়ার, পেট্রোল উদ্ধার করা হয়েছে।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় নেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে দুটি টায়ার ও বোতল উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ থেকে আরো পড়ুন