বিনোদন

৫ ডিসেম্বর বিয়ে করছেন জনপ্রিয় অভিনেত্রী , সামনে এলো পাত্রের পরিচয়

বিনোদন ডেস্ক:

বিনোদন ডেস্ক:

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬ ১১:৫৯

৫ ডিসেম্বর বিয়ে করছেন জনপ্রিয় অভিনেত্রী , সামনে এলো পাত্রের পরিচয়

ছবি: সংগৃহীত

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে আবারও শুরু হয়েছে জল্পনা। আগামী ৫ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসতে পারেন এই অভিনেত্রী- এমন খবর ছড়িয়েছে টালিউডে।এর মধ্যে কলকাতার ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের স্টোরে নায়িকার উপস্থিতি সেই জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে। তবে বিয়ে নিয়ে এখনো মুখ খোলেননি এই অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যমের খবর, আগামী ৫ ডিসেম্বর জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন মিমি। তবে পাত্র বিনোদন জগতের কেউ নন। 

তার ঘনিষ্ঠ মহলের দাবি, সিদ্ধার্থ নামের এক ব্যক্তির সঙ্গে বেশ কয়েক বছর ধরেই সম্পর্কে রয়েছেন মিমি। পেশায় তিনি নৌ বাহিনীর কর্মকর্তা বলে শোনা যাচ্ছে। 

এদিকে, সব্যসাচীর স্টোরে মিমির উপস্থিতি নিয়ে এই চর্চায় আরও ঘি ঢেলেছে। কারণ, বলিউড তারকাদের বিয়ের সাজ বলতেই সবার আগে যার নাম মাথায় আসে, তিনি সব্যসাচী মুখোপাধ্যায়। দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট থেকে শুরু করে কিয়ারা আদভানি কিংবা অদিতি রাও হায়দারি—একাধিক তারকার বিয়ের পোশাক তৈরি করেছেন তিনি। মুম্বইয়ের পাশাপাশি দক্ষিণ কলকাতাতেও রয়েছে তার স্টোর। সেখানেই সম্প্রতি হাজির হয়েছিলেন মিমি। ফলে প্রশ্ন উঠছে, তবে কি বিয়ের দিন সব্যসাচীর ডিজাইন করা পোশাকেই দেখা যাবে টালি নায়িকাকে?

শোনা যাচ্ছে, ৫ ডিসেম্বরের মূল অনুষ্ঠানের আগে নভেম্বরেই আইনি বিয়ে সেরে ফেলতে পারেন মিমি। এরপর ডিসেম্বরের শুরুতে পাহাড়ের কোলে বসবে বিয়ের আসর। সম্ভাব্য গন্তব্য হিসেবে উঠে আসছে কালিম্পংয়ের নাম। আত্মীয়স্বজনদের কাছে বিয়ের আমন্ত্রণপত্র পৌঁছানোর কথাও শোনা যাচ্ছে।

বিনোদন থেকে আরো পড়ুন