বাংলাদেশ

মহাসড়ক অবরোধ করে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

নতুন সিলেট ডেস্ক :

নতুন সিলেট ডেস্ক :

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬ ১১:২২

মহাসড়ক অবরোধ করে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

ছবি সংগৃহীত :

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এ সময় মহাসড়কে টায়ার জ্বালিয়ে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা। এতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহনচালকেরা।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কুটি চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন কুটি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে পরিচিত আল রাফি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন নেতাকর্মী কুটি চৌমুহনী এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন। এ সময় তাদের ‘জয় বাংলা’ স্লোগান দিতে এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

পরে বিক্ষোভের ভিডিওটি আল রাফি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে উপজেলাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

এ বিষয়ে জানতে চাইলে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাসেদ বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন।

বাংলাদেশ থেকে আরো পড়ুন