ছবি: সংগৃহীত
সিলেটের জকিগঞ্জে অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জকিগঞ্জ থানাধীন ডেমারগ্রাম বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন জকিগঞ্জের হাতিডহর গ্রামের মৃত শরীফ উদ্দিনের ছেলে রিমন আহমদ (২৪) এবং একই এলাকার মৃত মহরম আলীর ছেলে মো. আতিকুর রহমান (২৯)।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে ডেমারগ্রাম বাজার এলাকায় অভিযান পরিচালনা করে জকিগঞ্জ থানা পুলিশ। এ সময় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার এজাহারনামীয় আসামি হিসেবে ওই দুই যুবককে গ্রেফতার করা হয়।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক গ্রেফতারেরএ তথ্য নিশ্চিত করে জানান,গ্রেফতারকৃত দুজন সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার এজাহারনামীয় আসামি। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
সিলেট থেকে আরো পড়ুন