বিনোদন

এবার কি বায়োপিক আসবে সালমানের— যা বললেন অভিনেতা  

বিনোদন ডেস্ক :

বিনোদন ডেস্ক :

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬ ১৬:৫৬

এবার কি বায়োপিক আসবে সালমানের— যা বললেন অভিনেতা  

ছবি সংগৃহীত :

পর্দায় তিনি কখনও ‘প্রেম’, কখনও ‘চুলবুল পান্ডে’, আবার কখনও ‘সুলতান’। কিন্তু রূপালি পর্দার আড়ালে লুকিয়ে আছে এক অন্য মানুষ। যিনি বিতর্কের ঝড় তুলেছেন, আবার লাখো মানুষের মুখে ফুটিয়েছেন হাসি। তিনি আর কেউ নন— বলিউড সুপারস্টার সালমান খান

 

 

তারকাদের আত্মজীবনী নিয়ে নির্মিত হয়েছে বহু সিনেমা। সালমান ভক্তদেরও আগ্রহ তার বায়োপিক নিয়ে। এবার বায়োপিক নিয়ে ভক্তদের দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছেন তিনি। জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ ৯’-এর প্রথম পর্বে হাজির হয়ে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, রূপালি পর্দায় তাঁর জীবনের গল্প তুলে ধরার কোনো সুযোগ নেই।

শোয়ের আড্ডায় অভিনেত্রী করিশমা কাপুর জানতে চান ডেভিড ধাওয়ান, সঞ্জয় লীলা বনশালী, সুরজ বরজাতিয়া এবং কবীর খানের মধ্য কোন পরিচালক তাঁর বায়োপিক বানাতে পারেন— এমন প্রশ্নের জাবাবে, নিজের বায়োপিক নির্মাণের সম্ভাবনাকে উড়িয়ে দেন সালমান।

অভিনেতা বলেন, ‘আমার বায়োপিক কখনও তৈরি হবে না। আমার জীবনের গল্প আমার সঙ্গেই কবরে যাবে।’

করিশমা আরও জিজ্ঞাসা করেন, নিজের ক্যারিয়ারের শেষ ছবিতে সালমান কাকে নায়িকা হিসেবে বেছে নেবেন? জাবাবে তিনি বলেন, ‘এখনই শেষ ছবি হচ্ছে না! এখনও অনেক দেরি আছে।’ 

সালমানকে সবশেষ বড় পর্দায় দেখা যায় ‘সিকান্দার’ সিনেমায়। এতে তার সঙ্গে জুটি বেঁধেছিলেন দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা। পারিচালনা করেন এ আর মুরুগাদোস।

বিনোদন থেকে আরো পড়ুন