অর্থনীতি

সূচকের উত্থান-পতনে পুঁজিবাজারে লেনদেন চলছে

নতুন সিলেট ডেস্ক:

নতুন সিলেট ডেস্ক:

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬ ১১:০৮

সূচকের উত্থান-পতনে পুঁজিবাজারে লেনদেন চলছে

ছবি: সংগৃহীত

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৪ অক্টোবর) দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থান-পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার লেনদেন শুরুর আধা ঘণ্টা পর, অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪২১ পয়েন্টে অবস্থান করে। এ সময় ডিএসই শরিয়াহ্ সূচক ৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১ হাজার ৭৪ ও ২ হাজার ৯৩ পয়েন্টে অবস্থান করে।

এ সময় পর্যন্ত লেনদেন হয়েছে ৬০ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
বুধবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৮০টির শেয়ারদর বেড়েছে, কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৫টির দর।

সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো-এমএল ডাইং, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ইভিন্স টেক্সটাইল, প্যারামাউন্ট টেক্সটাইল, শার্প ইন্ডাস্ট্রিজ, সোনালী আঁশ, সায়হাম টেক্সটাইল, ড্যাফোডিল কম্পিউটার্স, আনোয়ার গ্যালভানাইজিং ও এপেক্স ফুডস।

এর আগে, লেনদেন শুরুর প্রথম পাঁচ মিনিটে ডিএসইএক্স সূচক ৭ পয়েন্ট বাড়ে।

সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরও ৪ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর, অর্থাৎ সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ১৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪২৪ পয়েন্টে অবস্থান করে।
অন্যদিকে, লেনদেন শুরুর আধা ঘণ্টা পর, অর্থাৎ সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ২৮ পয়েন্ট কমে ১৪ হাজার ৪৯৩ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে ৪৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এ সময়ে ১১টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, ১১টির কমেছে এবং চারটির দর অপরিবর্তিত রয়েছে।

অর্থনীতি থেকে আরো পড়ুন