সিলেট

সুনামগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬ ১৪:৩৬

সুনামগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার

সুনামগঞ্জের ছাতকে বিশেষ অভিযান চালিয়ে ৭৮ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। তবে এ সময় মাদক কারবারে জড়িত সন্দেহে থাকা ৩-৪ জন ব্যক্তি পালিয়ে যায়।

সোমবার (৫ অক্টোবর ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ছাতক উপজেলার বড় কাপন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি অভিযানিক দল জানতে পারে, ছাতক থানাধীন জাউয়া বাজার ইউনিয়নের দক্ষিণ বড় কাপন এলাকার একটি বসতবাড়ির সামনে কাঁচা রাস্তার ওপর কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে এসআরবি-৯-এর অভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ৩-৪ জন ব্যক্তি ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া তিনটি সাদা রঙের প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ৭৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন এসআরবি-৯ -এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অজ্ঞাতনামা ৩-৪ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে জব্দকৃত আলামত ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সিলেট থেকে আরো পড়ুন