সিলেট

গোয়াইনঘাটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও পথসভা

নতুন সিলেট প্রতিবেদক :

নতুন সিলেট প্রতিবেদক :

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬ ২১:৪০

গোয়াইনঘাটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও পথসভা

সিলেটের গোয়াইনঘাটে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নবগঠিত উপজেলা কমিটির উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

‘৭১ আমার জাতিসত্তার পরিচয়’—এই মূল চেতনাকে ধারণ করে রোববার (৪ অক্টোবর) বিকেলে উপজেলা সদরে এ কর্মসূচির আয়োজন করা হয়। আনন্দ র‍্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গোয়াইনঘাট প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম গোয়াইনঘাট উপজেলা শাখার নবগঠিত কমিটির আহ্বায়ক কামরুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব মাহমুদুল ইসলামের সঞ্চালনায় পথসভায় বক্তব্য দেন কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মইনুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, নজরুল ইসলাম স্বপন, খসরুল ইসলাম, সাইদুর রহমান, আবু হানিফ, ইকবাল হোসেন চৌধুরী, জিয়াউর রহমান, ইমাম হোসেন, রাসেল হাসান, সাহানুর আহমদসহ নেতৃবৃন্দ।

পথসভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বীর শহীদদের আদর্শকে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর হাতকে শক্তিশালী করতে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও সার্বভৌমত্ব রক্ষায় আগামী দিনে যেকোনো ত্যাগ স্বীকারে নবগঠিত কমিটির নেতাকর্মীরা রাজপথে অগ্রণী ও সক্রিয় ভূমিকা পালন করবেন বলেও প্রত্যয় ব্যক্ত করেন তারা।

বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও পথসভায় গোয়াইনঘাট উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সিলেট থেকে আরো পড়ুন