সিলেট

গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের নবাগত রোভার সহচরদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৩৭

গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের নবাগত রোভার সহচরদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

সিলেটের গোয়াইনঘাট উপজেলা মুক্ত স্কাউট গ্রুপ (রোভার ইউনিট)-এর নবাগত রোভার সহচরদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে গোয়াইনঘাট উপজেলা মুক্ত স্কাউট গ্রুপের নিজস্ব কার্যালয়ে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গোয়াইনঘাট উপজেলা স্কাউট গ্রুপের সম্পাদক মো. সোহরাওয়ার্দীর সভাপতিত্বে এবং গোয়াইনঘাট উপজেলা মুক্ত স্কাউট গ্রুপের এসআরএম মারুফ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুব আহমদ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, এসআই নাঈমুল হাসান, গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমদ এবং গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন শামীম আহমদ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বিলাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মুমিনুল ইসলাম মুমিন, লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রহমান, গোয়াইনঘাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম, সাংবাদিক মুরাদ হাসানসহ গোয়াইনঘাট উপজেলা মুক্ত স্কাউট গ্রুপের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তি ও নবাগত রোভার সহচরেরা।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রতন কুমার অধিকারী নবাগত রোভারদের মানবিক মূল্যবোধ ও স্কাউটিংয়ের আদর্শে উজ্জীবিত হয়ে দেশ ও মানুষের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান। তিনি স্কাউটিংয়ের মাধ্যমে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও মানবিক মূল্যবোধ বিকাশের ওপর গুরুত্বারোপ করেন।

সিলেট থেকে আরো পড়ুন