বাংলাদেশ

মাদ্রাসাছাত্রের গ'লা'কা'টা মরদেহ উদ্ধার

নতুন সিলেট ডেস্ক:

নতুন সিলেট ডেস্ক:

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৫২

মাদ্রাসাছাত্রের গ'লা'কা'টা মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

নোয়াখালীর সুবর্ণচরে মো. নাঈম হোসেন (১৫) নামের এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করেছে চরজব্বার থানা পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার চরজুবিলী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বুলু নেতার সমাজ এলাকার একটি ধানক্ষেত থেকে তার  মরদেহ উদ্ধার করা হয়। এ সময় নিহতের গলায় আঘাতের চিহ্ন দেখা যায়।

নিহত নাঈম স্থানীয় চরজুবিলী ইউনিয়নের এবাইদুল্লাহর নাতি এবং একই এলাকার খলিল উল্যাহর ছেলে। সে কাঞ্চন বাজারসংলগ্ন একটি মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিল। প্রায় তিন বছর আগে তার বাবা-মায়ের (খলিল উল্যাহ ও ফাতেহা আক্তার সুমি) বিবাহবিচ্ছেদ হলে নাঈম নানার বাড়িতে থেকে লেখাপড়া করত।

পরিবার ও স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানা গেছে, সোমবার রাত ১টার দিকে কেউ একজন নাঈমকে বাড়ি থেকে ডেকে বাইরে নিয়ে যায়, এরপর সে আর ফিরে আসেনি। সকালে স্বজনরা তাকে খুঁজতে শুরু করলে বাড়ির পাশের একটি ধানক্ষেতে তার  মরদেহ পড়ে থাকতে দেখতে পান। পরে খবর পেয়ে চরজব্বার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নিহতের স্বজনদের অভিযোগ, নাঈমকে ডেকে নিয়ে গলায় আঘাত করে হত্যার পর লাশ ধানক্ষেতে ফেলে রাখা হয়। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে  মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ থেকে আরো পড়ুন