স্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

স্বাস্থ্য ডেস্ক:

স্বাস্থ্য ডেস্ক:

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৫৯

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

হামে মৃত্যুর মিছিল আরও দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশে রোগটির উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩২০ জন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ২৩৯ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা এক লাখ ৭৫ হাজার ১৯৮ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৮১ জন, গত ১৫ মার্চ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২০ হাজার ২৮২ জন।

গত ১৫ মার্চ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৫৪ হাজার ৪২০ জন।

একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৪৮ হাজার ৪৬৫ জন।

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আটজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট ৯৪৪ জন শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হামে ১০০ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য থেকে আরো পড়ুন