সিলেট

সুনামগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ৪

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩৭

সুনামগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ৪

সুনামগঞ্জের দিরাইয়ে পৃথক অভিযান চালিয়ে ৯৬ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি, জিআর পরোয়ানাভুক্ত দুই আসামি এবং মাদক সেবন করে জনশৃঙ্খলা বিনষ্টের অভিযোগে আরও একজনসহ মোট চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৩ সেপ্টেম্বর) পুলিশ সুপার, সুনামগঞ্জের নির্দেশক্রমে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিঃ) রেজাউল করিম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলার ৪নং চরনারচর ইউনিয়নের পেরুয়া বক্তারপুর এলাকায় শামীম মিয়ার বাড়ির পশ্চিম পাশের একটি কাঁচা রাস্তা থেকে ৯৬ পিস ইয়াবাসহ হুমায়ুন কবির (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেন। তিনি শাল্লা উপজেলার আটগাঁও পশ্চিমপাড়া এলাকার নুর মিয়ার ছেলে।

অপর এক অভিযানে এএসআই (নিঃ) সুব্রত পাল সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ৩নং রাজানগর ইউনিয়নের গচিয়া বাজারের মাছ বাজারের সামনের পাকা রাস্তা থেকে মাদক সেবন করে জনশৃঙ্খলা বিনষ্টের অভিযোগে মো. সজিব মিয়া (৩৮)কে গ্রেফতার করেন। তিনি গচিয়া গ্রামের মৃত আকিল মাহমুদের ছেলে।

পৃথক অভিযানে জিআর পরোয়ানাভুক্ত দুই আসামিকেও গ্রেফতার করা হয়। এসআই (নিঃ) মো. আসাদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ঘাগটিয়া গ্রামের রম উল্লা ওরফে করিমের ছেলে হাছন মিয়া (৩৫)কে গ্রেফতার করেন।

একই এলাকায় অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত অপর আসামি হোছন মিয়া (৩০)কে গ্রেফতার করেন। তিনিও ঘাগটিয়া গ্রামের রম উল্লা ওরফে করিমের ছেলে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, মাদক, অপরাধ ও জনশৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে দিরাই থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকমুক্ত সমাজ গড়তে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।

সিলেট থেকে আরো পড়ুন