বাংলাদেশ

ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার

নতুন সিলেট ডেস্ক:

নতুন সিলেট ডেস্ক:

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৪৫

ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার

ছবি: সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার সহসভাপতি হাসান মুরাদকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার (১২ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ। এর আগে শুক্রবার দিবাগত রাতে নগরের খুলশী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত হাসান মুরাদ হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ধোপাদিঘীর পাড় এলাকার আকমল মিয়াজির বাড়ির দিদারুল আলমের ছেলে।

পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিভিন্ন মিছিল ও কর্মসূচিতে নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে হাসান মুরাদের বিরুদ্ধে। সাম্প্রতিক সময়ে সংগঠনটির বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া এক ব্যবসায়ীকে হত্যাচেষ্টার মামলাসহ তার বিরুদ্ধে হাটহাজারী থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারের পর তার বিরুদ্ধে থাকা মামলাগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান বলেন, শুক্রবার রাতে নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা হাসান মুরাদকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। মামলাগুলো যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ থেকে আরো পড়ুন