ছবি সংগৃহীত :
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। অভিনয়ের পাশাপাশি সংগীতশিল্পী হিসেবেও নতুন পরিচয়ে যাত্রা শুরু করেছেন তিনি।
নিজের প্রথম গান ‘পাবলো’ প্রকাশের মধ্য দিয়ে সংগীতে অভিষেক হলো এই অভিনেত্রীর।
তবে শুধু গান গেয়েই থেমে থাকেননি হানিয়া।
‘পাবলো’ গানটির কথা, সুর ও পরিচালনার দায়িত্বও নিজের কাঁধে তুলে নিয়েছেন তিনি। ফলে তার প্রথম গানটি হয়ে উঠেছে একান্তই নিজের ভাবনা, অনুভূতি ও সৃজনশীলতার প্রকাশ।
গানটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। পাকিস্তানের বিনোদন অঙ্গনের একাধিক তারকা হানিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন।
পাশাপাশি সংগীতে তার নতুন যাত্রার প্রশংসাও করেছেন তারা।
তবে গানটির শেষ মুহূর্তে এসে ভক্তদের জন্য ছিল আরও বড় চমক। সেখানে দেখা যায় ভারতের আলোচিত অভিনেত্রী রাখি সাওয়ান্তকে। হানিয়ার নতুন গানের প্রশংসা করে একটি ভয়েস মেসেজ পাঠিয়েছেন তিনি।
রাখির এই শুভেচ্ছাবার্তা হানিয়ার প্রথম গানকে ঘিরে আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। দুই দেশের দুই পরিচিত তারকার এই সংযোগ নিয়েও ভক্তদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।
অভিনয়ে এরই মধ্যে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন হানিয়া আমির। এবার সংগীতেও নিজের প্রতিভার প্রকাশ ঘটিয়ে শুরু করলেন নতুন অধ্যায়। ‘পাবলো’ দিয়ে শুরু হওয়া এই পথচলায় ভবিষ্যতে তাকে নিয়মিত সংগীতচর্চায় দেখা যাবে কি না, সেটিই এখন দেখার বিষয়।
বিনোদন থেকে আরো পড়ুন