সিলেট

সিলেট সীমান্তে ৪৫ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬ ১৫:০৭

সিলেট সীমান্তে ৪৫ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ

সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৪৫ লাখ ৮৭ হাজার টাকার চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে কালাইরাগ, ডিবিরহাওর, লাফার্জ, প্রতাপপুর, সোনারহাট, তামাবিল, মিনাটিলা, দমদমিয়া, সংগ্রাম ও বিছনাকান্দি বিওপির সদস্যরা পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযানে বিপুল পরিমাণ গরু, মহিষ, কম্বল, জিরা, চা-পাতা, কসমেটিকস, বিস্কুট, টায়ার-টিউব, চিনি ও জুস জব্দ করা হয়। একই সঙ্গে বাংলাদেশ থেকে পাচারের সময় রসুনও আটক করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, জব্দ করা চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য ৪৫ লাখ ৮৭ হাজার ৯৬০ টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, জব্দ করা মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিলেট থেকে আরো পড়ুন