আইন আদালত

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

নতুন সিলেট ডেস্ক:

নতুন সিলেট ডেস্ক:

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬ ১৬:১১

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

ছবি: সংগৃহীত

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান ‘গ্রামীণ কল্যাণ’-কে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

এনবিআরের কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে গ্রামীণ কল্যাণের দায়ের করা রিট আবেদন খারিজ করে এ রায় দেন আদালত।  

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০০৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত এনবিআর গ্রামীণ কল্যাণের কাছে আয়কর বাবদ ৬৬৬ কোটি টাকা দাবি করে। প্রতিষ্ঠানটি এই কর দাবির বৈধতা নিয়ে হাইকোর্টে রিট আবেদন করেছিল। কিন্তু হাইকোর্ট এনবিআরের পক্ষে রায় দিয়ে রিট আবেদনটি খারিজ করে দেন, ফলে এনবিআরের দাবি করা সম্পূর্ণ অর্থ পরিশোধের আইনি বাধ্যবাধকতা তৈরি হয়েছে। গ্রামীণ কল্যাণের আইনজীবীরা জানিয়েছেন, তারা হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করার সিদ্ধান্ত নিয়েছেন।

আইন আদালত থেকে আরো পড়ুন