প্রতিকী ছবি
সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) চলমান অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৪৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১৯২টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এসএমপি সূত্রে জানা যায়,বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত আসামি এবং মেট্রো অধ্যাদেশ অনুযায়ী বিভিন্ন অপরাধে জড়িত আসামিসহ মোট ৪৫ জনকে গ্রেফতার করা হয়।
অভিযানকালে ৯ হাজার ৬৭০ পিস ইয়াবা এবং ১ হাজার ২০০ পিস ভারতীয় American Cow Milky White Bar চকলেট উদ্ধার করা হয়েছে।
এদিকে, এসএমপির ট্রাফিক বিভাগও মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। এ সময় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে সর্বমোট ১৯২টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ৮৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ১০৬টি যানবাহন আটক করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এসএমপির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সিলেট থেকে আরো পড়ুন