বাংলাদেশ

যুবদল কর্মীকে গুলি করে হত্যা

নতুন সিলেট ডেস্ক :

নতুন সিলেট ডেস্ক :

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৫২

যুবদল কর্মীকে গুলি করে হত্যা

প্রতিকী ছবি

চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তের গুলিতে জেলা যুবদল কর্মী মোহাম্মদ করিম (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন।

 

 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার উরকিরচর ইউনিয়নের কেরানিহাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ করিম উরকিরচর ইউনিয়নের হারপাড়া গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. শফীর ছেলে। স্থানীয়দের ভাষ্য, করিমকে বুকে গুলি করে হত্যা করা হয়। পরে তার মরদেহ রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায়।

হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও এর সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এলাকাবাসীর কেউ কেউ দাবি করছেন, ঘটনাটি রাজনৈতিক হত্যাকাণ্ড নয়; বরং মাদক ব্যবসা-সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

গত ৫ আগস্টের পর থেকে এ নিয়ে রাউজানে ২৫টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনার সঙ্গে বর্তমান হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র আছে কি না, তা তদন্তের বিষয়।

নোয়াপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘উরকিরচরের কেরানিহাট এলাকায় কে বা কারা একজনকে গুলি করে হত্যা করেছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। বিস্তারিত পরে জানানো হবে।’

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে হত্যাকাণ্ডের কারণ, জড়িতদের শনাক্ত ও ঘটনার পেছনের বিরোধ খতিয়ে দেখছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, গত ৫ আগস্টের পর থেকে এ নিয়ে রাউজানে ২৫টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনার সঙ্গে বর্তমান হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র আছে কি না, তা তদন্তের বিষয়।

বাংলাদেশ থেকে আরো পড়ুন