ছবি: সংগৃহীত
মিশরের দক্ষিণ সিনাইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৮ জন।
বুধবার(২সেপ্টেম্বর) সকালে দাহাব-নুয়াইবা সড়কের আল-সাদা এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে হতাহতের এ ঘটনা ঘটে। মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দক্ষিণ সিনাই গভর্নরেটের এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনাকবলিত বাসটিতে মিশরীয় ও জর্ডানের নাগরিকরা ছিলেন। বাসটি রাজধানী কায়রো থেকে নুয়াইবা বন্দরের দিকে যাচ্ছিল। সেখান থেকে সমুদ্রপথে জর্ডানের আকাবা হয়ে যাত্রীদের আম্মানে যাওয়ার কথা ছিল।
প্রাথমিক তথ্য অনুযায়ী, বাসটি কায়রো-আম্মান রুটে চলাচলকারী একটি যাত্রীবাহী পরিবহন ছিল। এটি কোনো পর্যটন দল বা পর্যটন ভ্রমণের বাস ছিল না।
ভয়াবহ এ দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আন্তর্জাতিক থেকে আরো পড়ুন