সিলেট

সিলেটে অভিযানে ২৭ জন গ্রেফতার, ১৮৮ যানবাহনের বিরুদ্ধে মামলা

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬ ১৬:৪০

সিলেটে অভিযানে ২৭ জন গ্রেফতার, ১৮৮ যানবাহনের বিরুদ্ধে মামলা

প্রতিকী ছবি

সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে মোট ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১৮৮টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

 

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে এসব গ্রেফতার করা হয়।

এসএমপি সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি এবং মেট্রো অধ্যাদেশ অনুযায়ী গ্রেফতার হওয়া আসামি রয়েছেন।

অভিযানকালে ৫১ পিস ফেসওয়াশ ও ৯৩০ পিস চকলেট উদ্ধার করা হয়েছে।

এদিকে, সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ পৃথক অভিযান পরিচালনা করে মোট ১৮৮টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। এর মধ্যে ৬১টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ১২৭টি যানবাহন আটক করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এসএমপির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সিলেট থেকে আরো পড়ুন