রাজনীতি

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

নতুন সিলেট ডেস্ক :

নতুন সিলেট ডেস্ক :

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬ ১১:৫৫

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ছবি সংগৃহীত :

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বুধবার (১৯ আগস্ট)। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন দুর্যোগের সময়ে মানুষের পাশে দাঁড়ানোর কথা চিন্তা করে ১৯৮০ সালের ১৯ আগস্ট এ সংগঠন প্রতিষ্ঠা করেন।

দিবসটি উপলক্ষ্যে কেন্দ্রীয় ও দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে সংগঠনটি। স্বেচ্ছাসেবক দলের সভাপতি সংসদ সদস্য এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক ও প্রতিমন্ত্রী রাজিব আহসান দলের সব পর্যায়ের নেতাকর্মীদের ঘোষিত কর্মসূচিগুলো যথাযথভাবে পালনের জন্য নির্দেশ দিয়েছেন।

কেন্দ্রীয় কর্মসূচি:
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আজ সকাল ৭টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হওয়ার কথা। এরপর সকাল ১০টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

দেশব্যাপী কর্মসূচি:
কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি আজ দেশব্যাপী সব জেলা ও মহানগর শাখায় আলোচনা সভা এবং র‍্যালি অনুষ্ঠিত হবে। এছাড়া বৃহস্পতিবার (২০ আগস্ট) দেশব্যাপী সব থানা, উপজেলা ও পৌর শাখায় ফলজ-বনজ বৃক্ষরোপণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করবেন নেতাকর্মীরা।

রাজনীতি থেকে আরো পড়ুন