সিলেট সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় গরু, সবজি, কসমেটিকস, চকলেট, সুপারি, চিনি, সনপাপড়িসহ বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। এ সময় বাংলাদেশ থেকে পাচারের সময় বাংলাদেশি মালামাল বহনকারী একটি বারকী নৌকাও আটক করা হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্তবর্তী ডিবিরহাওর, বিছনাকান্দি, উৎমা, পাথরকোয়ারী, প্রতাপপুর, সংগ্রাম ও তামাবিল এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, জব্দ করা চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য ২৬ লাখ ৪০ হাজার টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, জব্দ করা চোরাচালানি মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিলেট থেকে আরো পড়ুন