প্রতিকী ছবি
সিলেট মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) পরিচালিত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ৮৮টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) এসএমপি সূত্রে জানানো হয়, বুধবার (৫ আগস্ট) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদককারবারি, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত ব্যক্তি এবং মেট্রোপলিটন অধ্যাদেশে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেফতার করা হয়।
অভিযানকালে ৪৩ পিস ইয়াবা এবং ২১০ পিস ভারতীয় কম্বল উদ্ধার করা হয়েছে।
এদিকে ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে ৮৮টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। এর মধ্যে ৩৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ৫২টি যানবাহন আটক করা হয়েছে।
এসএমপি জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে। নিরাপদ ও অপরাধমুক্ত সিলেট গড়ে তুলতে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সিলেট থেকে আরো পড়ুন