ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণি। বছড়জুড়ে নানা কারণেই আলোচনায় থাকেন এই পর্দাকন্যা।
এবার ‘প্রেমিকা দিবসে’ পাওয়া রহস্যময় এক শুভেচ্ছাবার্তা ঘিরে খবরের শিরোনামে তিনি।
সামাজিকমাধ্যম ফেসবুকে কয়েকটি ছবি প্রকাশ করেছেন পরীমণি।
যেখানে দেখা যায়, তার জন্য পাঠানো হয়েছে ‘প্রেমিকা দিবসের’ শুভেচ্ছাসহ একটি কেক এবং হাতে লেখা একটি চিঠি।
তবে শুভেচ্ছা পাঠানো ব্যক্তির পরিচয় পুরোপুরি আড়ালেই রেখেছেন পরীমণি।
ছবিগুলোর সঙ্গে ছোট্ট কিন্তু রহস্যে মোড়া একটি ক্যাপশনও দিয়েছেন। তিনি লেখেন, ‘কিন্তু আমি তো প্রেম করি না।
পরীমণির লেখা এই এক বাক্যেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। শুভেচ্ছা পাঠানো ব্যক্তি কে? পরীমণির জীবনে কি সত্যিই কোনো বিশেষ মানুষ এসেছেন? না কি এটি নিছকই বন্ধুত্বের প্রকাশ? এমন নানা প্রশ্নে সরগরম সামাজিকমাধ্যম।
ভক্তদের কৌতূহল বাড়লেও এ বিষয়ে আর কোনো ব্যাখ্যা দেননি পরীমণি। রহস্যের জট খুলে বরং সেটি আরো গভীর করেছেন এই অভিনেত্রী।
বিনোদন থেকে আরো পড়ুন