ছবি: সংগৃহীত
বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর অনুষ্ঠিত তৃতীয় বোর্ড সভা ক্রিকেট এক্সিলেন্স সেন্টার নির্মাণের অনুমোদন দিয়েছেন তামিম ইকবাল। তাই বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের আধুনিক সেন্টার অব এক্সেলেন্স পরিদর্শন করতে আজই ভারত যাচ্ছেন তিনি।
তামিমের সঙ্গী হিসেবে যাচ্ছেন বিসিবির গ্রাউন্ডস এবং এইচপি চেয়ারম্যান শাহনিয়ান তানিম। গণমাধ্যমকে বিসিবির একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
পূর্বাচলে বিশ্বমানের ক্রিকেট এক্সেলেন্স সেন্টার গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বিসিবির। সেই প্রকল্পের জন্য ভারতের আধুনিক অবকাঠামো, প্রশিক্ষণ ব্যবস্থা, জিম, স্পোর্টস সায়েন্স ও বায়োমেকানিক্স সুবিধা কাছ থেকে দেখবেন তামিম।
এ ছাড়া এই সফরে বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গে সম্ভাব্য বাংলাদেশ-ভারত সিরিজ নিয়ে আলোচনা হবে কি না সেই বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
পূর্বাচল স্টেডিয়াম নিয়ে তামিম বলেন, স্টেডিয়ামের জন্য সম্ভবত সরকারের অর্থায়ন লাগবে। আর যেহেতু আপনারা জানেন যে ২০৩১ সালে বাংলাদেশে ওয়ানডে বিশ্বকাপ হবে। যেটা ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট।
তিনি আরও বলেন, এটা আয়োজন করা বাংলাদেশের জন্য অনেক বড় গর্বের বিষয়। আমি নিশ্চিত সরকার অবশ্যই ব্যাপারটা বিবেচনা করবে। যখন বিশ্বকাপের জন্য বিড করা হচ্ছিল, পূর্বাচল সেটার অংশ ছিল।
খেলাধুলা থেকে আরো পড়ুন