মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের বাধা পেরিয়ে এবং ট্রাক সরিয়ে হবিগঞ্জের পথে রওনা হয়েছেন এনসিপি নেতারা।
বুধবার (২৯ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে চা-কন্যা এলাকায় একটি ট্রাক ব্রিজের ওপর আড়াআড়ি করে দিয়ে তাদের গাড়িবহর আটকে দেয় পুলিশ।
এতে প্রায় আধাঘণ্টা সেখানে আটকে থাকার পর বিকাল ৫টা ৫ মিনিটের দিকে পুলিশের বাধা পেরিয়ে ও ট্রাক সরিয়ে এনসিপি নেতাদের গাড়িবহর ফের হবিগঞ্জের পথে রওনা দেয়। এ সময় সেখানে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এর আগে বিকাল ৪টার দিকে মৌলভীবাজারের সার্কিট হাউস থেকে হবিগঞ্জের পথে রওনা হন এনসিপি নেতারা। সেখানে এনসিপি আহ্বায়ক সংসদ সদস্য নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম সদস্যসচিব ও সংসদ সদস্য মাহমুদা মিতু রয়েছেন।
.jpg)
প্রত্যক্ষদর্শীরা বলেন, এনসিপি নেতাদের বহরে প্রায় ১০টি মাইক্রোবাস রয়েছে। চা-কন্যা এলাকায় শতাধিক পুলিশ মূল সড়কে অবস্থান নিয়ে আটকে রেখেছিলেন তাদের। এরপর গাড়ি থেকে নেমে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন এনসিপি নেতারা। তবে ১৪৪ ধারার মধ্যে পুলিশ এনসিপি নেতাদের হবিগঞ্জে যেতে নিষেধ করেছেন। অপরদিকে এনসিপি নেতারা পুলিশের বাধা তুলে নেওয়ার কথা বলেছেন। শেষে এসব বাধা পেরিয়ে এগিয়ে যান তারা।
হবিগঞ্জের একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, তারা সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন। মৌলভীবাজার ও হবিগঞ্জের সীমান্ত এলাকায় পুলিশ রয়েছেন। তারা সতর্ক রয়েছেন।
সিলেট থেকে আরো পড়ুন