সিলেট

সিলেটে র‌্যাবের যৌথ অভিযানে ১০টি যানবাহনের মালিককে জরিমানা

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬ ১৯:১৬

সিলেটে র‌্যাবের যৌথ অভিযানে ১০টি যানবাহনের মালিককে জরিমানা

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এবং পরিবেশ অধিদপ্তর, সিলেটের যৌথ অভিযানে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ এবং পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ লঙ্ঘনের দায়ে সিলেট নগরীর শাহপরাণ এলাকায় ১০টি যানবাহনের মালিককে মোট ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ২টা ১০ মিনিট থেকে ৩টা ১০ মিনিট পর্যন্ত শাহপরাণ (রহ.) থানাধীন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে গাড়িতে অবৈধ হাইড্রোলিক হর্ন ব্যবহার এবং বিভিন্ন যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র যথাযথভাবে সংরক্ষণ না করার অভিযোগে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫-এর ৬(২) ধারা এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫(২) ধারা অনুযায়ী জরিমানা আদায় করা হয়।

র‌্যাব-৯ জানায়, এলিট ফোর্স হিসেবে প্রতিষ্ঠার পর থেকেই তারা মাদক উদ্ধার, হত্যা মামলার আসামি গ্রেফতার, সন্ত্রাস দমন, অবৈধ অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। একই সঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ, শব্দদূষণ প্রতিরোধ ও পরিবেশ সংরক্ষণে নিয়মিতভাবে বিভিন্ন সংস্থার সঙ্গে যৌথ অভিযান পরিচালনা করছে।

র‌্যাব আরও জানায়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী অনুমোদিত মাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টি করে এমন হর্ন ব্যবহার নিষিদ্ধ। এছাড়া পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী পরিবেশের ক্ষতি হয়—এমন কার্যক্রম পরিচালনাও দণ্ডনীয় অপরাধ। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে।

এ তথ্যটি নিশ্চিত করেছেন র‌্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সিলেট থেকে আরো পড়ুন