সিলেটের সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (২৭ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. জাকির হোসাইনকে নবসৃষ্ট সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়টির উপ উপাচার্য পদে নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকারকে নিয়োগ দেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সহকারি সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এতে উল্লেখ করা হয়, উপাচার্য পদে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর বা অবসর গ্রহণের তারিখের মধ্যে যা আগে ঘটে, সেই সময় পর্যন্ত হবে। উপাচার্য পদে শর্তগুলোর মধ্যে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে ও উপউপাচার্য সার্বক্ষনিক ক্যাম্পাসে অবস্থান করবেন এবং রাষ্ট্রপতি যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
সিলেট থেকে আরো পড়ুন