বাংলাদেশ

হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ১ জন খালাস

নতুন সিলেট ডেস্ক :

নতুন সিলেট ডেস্ক :

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬ ১৭:০৭

হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ১ জন খালাস

খুলনায় শেখ রেজাউল হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অপর এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।

সোমবার (২৭ জুলাই) খুলনার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক খুরশীদ আলম এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—খুরশীদ আলম, আব্দুস সালাম ও খায়রুল।

আর ,অভিযোগ প্রমাণিত না হওয়ায় এরশাদকে খালাস দেওয়া হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩১ মার্চ খুলনার বটিয়াঘাটা উপজেলার ঝালবুনিয়া বাজারে জমি-সংক্রান্ত বিরোধের জেরে শেখ রেজাউলের ওপর হামলা চালানো হয়।

এ সময় বাঁশ দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত শেখ রেজাউল ও মামলার প্রধান আসামি খুরশীদ আলম সম্পর্কে চাচাতো ভাই।

তাদের মধ্যে পৈতৃক জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল বলে মামলার নথিতে উল্লেখ করা হয়।

ঘটনার দিনই নিহতের ছোট ভাই মেসবাহ উদ্দিন বাদী হয়ে খুরশীদ আলম, আব্দুস সালাম, খায়রুল ও এরশাদকে আসামি করে বটিয়াঘাটা থানায় হত্যা মামলা করেন। পরে আদালতের নির্দেশে মামলাটির তদন্তভার পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্ত শেষে ২০১৯ সালের নভেম্বরে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় সংস্থাটি।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তিন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ডের আদেশ দেন। অপর আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এটিএম মনিরুজ্জামান বলেন, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় দিয়েছেন।

বাংলাদেশ থেকে আরো পড়ুন