বাংলাদেশ

ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার

নতুন সিলেট ডেস্ক:

নতুন সিলেট ডেস্ক:

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬ ১৬:৩৫

ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগের সহসভাপতিকে গ্রেফতার করা হয়েছে। 

শুক্রবার (২৪ জুলাই) দিনগত রাত ১২টার দিকে আখাউড়া রেলওয়ে স্টেশনসংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে থানা হেফাজতে নেওয়া হয়।

গ্রেফতারকৃত সৈয়দ যুবরাজ শাহ রাসেল (৩৫) পৌর শহরের তারাগণ এলাকার বীর মুক্তিযোদ্ধা সৈয়দ জামশেদ শাহের ছেলে। তিনি পৌর শহরের রাধানগর এলাকায় বসবাস করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১২ নভেম্বর পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. শাকিল বাদী হয়ে আখাউড়া থানায় ১৩৭ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলায় সৈয়দ যুবরাজ শাহ রাসেলের নাম অন্তর্ভুক্ত রয়েছে। সেই মামলার প্রেক্ষিতেই তাকে গ্রেফতার করেছে পুলিশ।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দ যুবরাজ শাহ রাসেলকে গ্রেফতার করা হয়েছে। তিনি আখাউড়া থানায় দায়ের করা মামলার আসামি। শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ থেকে আরো পড়ুন