শিক্ষা

শাবিপ্রবি আবাসিক হল,অনুষদে কমিটি গঠনে ছাত্রদলের সিভির আহ্বান

নতুন সিলেট ডেস্ক

নিউজ ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬ ২৩:১৬

শাবিপ্রবি আবাসিক হল,অনুষদে কমিটি গঠনে ছাত্রদলের সিভির আহ্বান

 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আবাসিক হল, অনুষদ ও বিভাগে কমিটি দিতে জীবনবৃত্তান্তের (সিভি) আহ্বান করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

শনিবার (১৮ জুলাই) শাবিপ্রবি ছাত্রদলের দপ্তর সম্পাদক শামসুজ্জামান প্রিন্স স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আগামী ৩১ জুলাইয়ের মধ্যে শাবিপ্রবি ছাত্রদলের দপ্তরে জীবনবৃত্তান্তের হার্ডকপি জমা দিতে হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় শাবিপ্রবি শাখা ছাত্রদলের আওতাধীন সব আবাসিক হল, অনুষদ ও বিভাগের নতুন কমিটি গঠন করা হবে। এসব কমিটিতে পদপ্রত্যাশী, ত্যাগী, পরিচ্ছন্ন ভাবমূর্তিসম্পন্ন এবং সক্রিয় ছাত্রনেতাদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।

 

আবেদনের ক্ষেত্রে অতীতে ছাত্রদলের সাংগঠনিক কর্মকাণ্ডে অবদানের সংক্ষিপ্ত বিবরণ এবং বিগত দিনের ছাত্রদলের প্রোগ্রামের ছবি; পূরণকৃত ছাত্রদলের সদস্য ফরম, জন্ম নিবন্ধন পত্র এবং বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্রের ফটোকপি সংযুক্তি করতে হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

 

আবেদনসংক্রান্ত বিষয়ে শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক শামসুজ্জামান প্রিন্স (০১৩০১০৫১৫৮৫) ও সহ-দপ্তর সম্পাদক তারেক রহমানের (০১৭৬১০৯০১২০) সঙ্গে যোগাযোগ করতে বিজ্ঞপ্তিতে বলা হয়।



 

শিক্ষা থেকে আরো পড়ুন